Solution
Correct Answer: Option D
- ১৭৬০ সালে পার্বত্য অঞ্চল ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসার পর ইংরেজরা অধিক টাকার বিনিময়ে বাইরের লোকদের কাছে এ অঞ্চলের তুলা বা কার্পাস কর আদায়ের চুক্তি করে ইজারা দিতে থাকে।
- ফলে চাকমাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে চাকমা দলপতি রাজা শের দৌলত ও তার সেনাপতি রামু খাঁর নেতৃত্বে ১৭৭৬ সালে প্রথমবার চাকমা বিদ্রোহ (অন্য নাম- কার্পাস বিদ্রোহ) সংঘটিত হয়।
- ১৭৮২ ও ১৭৮৪ সালে রামু খাঁর পুত্র জোয়ান বকস খাঁর (যিনি ‘জান বখশ খাঁ' নামেও পরিচিত) নেতৃত্বে আরো দুটি বিদ্রোহ হয়।
- সর্বশেষ বিদ্রোহ সংঘটিত হয় ১৭৮৭ সালে।
- ইংরেজরা বার বার সৈন্য পাঠিয়েও বিদ্রোহ দমন করতে না পেরে অবশেষে ১৭৮৯ সালে চাকমা রাজার সাথে সন্ধি স্থাপন করেন।
- অন্যদিকে, ব্রিটিশ বিরোধী অন্যতম জুমিয়া বা জুম্মা নেতা ছিলেন জুম্মা খান। যারা জুম চাষ করেন তাদের জুমিয়া বা জুম্মা বলা হয় ।